আপনার তথ্য, আমাদের দায়িত্ব
আমাদের ফর্মে নাম, ফোন, ইমেইল বা বার্তা দিলে যোগাযোগ ও জায়গা দেখানোর অনুরোধ সামলাতে সেগুলো সংরক্ষণ করি। শুধু অনুমোদিত অ্যাডমিন এই তথ্য দেখতে পারেন।
সাইটের কোন পাতায় কতজন এলেন, কোন লিংকে ক্লিক করলেন—এমন সাধারণ হিসাব প্রথম পক্ষের অ্যানালিটিক্সে রাখি। এতে আইপি ঠিকানা বা ফর্মের নাম-ফোন সংরক্ষণ করি না। পুনরায় ভিজিট চিনতে ১৮০ দিনের একটি এলোমেলো আইডি কুকি ব্যবহার হয়। ব্রাউজারে “Do Not Track” চালু থাকলে এই হিসাব পাঠানো হয় না।
আপনি অনুমতি দিলে তবেই Meta Pixel ও Google Analytics চালু হয়। নিচের ফুটারের “ট্র্যাকিং পছন্দ” থেকে সিদ্ধান্ত বদলাতে পারেন। আগে পাঠানো তথ্য মুছে ফেলার অনুরোধ করতে আমাদের ইমেইল করুন।